Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মির্জাগঞ্জে শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার উত্তর ছৈলাবুনিয়া গ্রামে পাঠাগার ভিত্তিক যুব ও সমাজসেবা ক্লাবের উদ্যোগে কাসারি তাল্লুক পাঠাগার মাঠে ৮ম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা- ২০২৩ অনুষ্ঠিত।

২৮ জানুয়ারি শনিবার বিকাল ৩.৩০ মিনিটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইয়েমা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ, পটুয়াখালী। তিনি অত্র এলাকার অবসর প্রাপ্ত ৪ জন শিক্ষককে প্রিয় শিক্ষক সম্মাননা, ১ জনকে শিক্ষানুরাগী সম্মাননা এবং প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন ছাত্র ছাত্রীদের হাতে কৃতি শিক্ষার্থী স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উৎসাহমূলক এরকম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক নুরুল হক সিকদার, সমাজসেবক কামাল সিকদার, নাসির হাওলাদার, ও মোখলেচুর রহমান, পাঠাগারের জমিদাতা মোতালেব হাওলাদার। অনুষ্ঠান পরিচালনায় নেতত্ব দেন আরাফাত হোসেন ফায়েদ। সহযোগী ছিলেন সুজন, জাহিদ ,হাসিব, নেসার, সাকিবুল, মেহেদী, , নাইম, রিমি, এবং পাঠাগারের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব ও শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক এসব আয়োজনের মাধ্যমে নিজেদেরকে আরো শাণিত করার আহ্বান জানান অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ভিভো, এডভ্যান্স টেলিকম, নেসলে বাংলাদেশ, বাংলালিংক, রবি, ইলেকট্রিক্যাল এনার্জি এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি সহযোগিতা করেছেন।

editor

Recent Posts

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি: এ বছর ১১ লাখ গাছ লাগানোর লক্ষ্য

দেশের সব সেনা অবস্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সেনাবাহিনী। পরিবেশ ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায়…

8 minutes ago

স্পেনের বিপক্ষে ফাইনাল নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন লিওনেল মেসি। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল…

23 minutes ago

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া ফাতেমার চতুর্থ জন্মদিন পালন

২০২২ সালের ১৬ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জন্ম নেয়া শিশু ফাতেমার চতুর্থ জন্মদিন ও তার…

39 minutes ago

ডিএনসিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: ৪ হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাব

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি…

53 minutes ago

জুলাই গণঅভ্যুত্থান সফল, তবে পূর্ণতা পেতে আরও কাজ বাকি: বক্তারা

গতকাল জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান…

1 hour ago

প্রতিশ্রুতি রক্ষা ও ইসলাম: গুরুত্ব ও দায়বদ্ধতার স্বরূপ

ইসলামে প্রতিশ্রুতি রক্ষা করা শুধু একটি সামাজিক শিষ্টাচার নয়, বরং এটি আল্লাহর কাছে জবাবদিহির একটি…

1 hour ago

This website uses cookies.