Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর ডালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর (ত্রিলোচনপুর) গ্রামে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি)  দিবাগত গভীর রাতে লোকচক্ষুর অন্তরালে উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর (ত্রিলোচনপু) গ্রামের মোঃ ইকরাম হোসেন পাটোয়ারীর স্ত্রী বন্যা আক্তার (৩২) বাড়ির উঠোনে আম গাছের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ ২ সন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (০২ ফেব্রুয়ারী) রাতে নিহত বন্যা আক্তারের বাবার বাড়ি থেকে  মা, নানীসহ বেশ কয়েকজন আত্মীয় বেড়াতে আসে। তাদের আপ্যায়ন সেরে বিদায় করে দিয়ে রাতের খাবার-খেয়ে ছেলে মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে মোবাইল ফোন হাতে নিয়ে এবং কানে হেডফোন লাগিয়ে বাইরে এসে। লোক চক্ষুর অন্তরালে বাড়ির উঠানে থাকা আম গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভোররাতে মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এসে দেখতে পায় তার মা আম গাছে তাদের সঙ্গে ঝুলে আছে। তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য সহ বাইরের লোকজন এগিয়ে এসে একই ঘটনা দেখতে পায়।

খবর পেয়ে সকালে বালিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে।

স্ত্রীর আত্মহত্যার সংবাদ শুনে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্বামী ইকরাম হোসেন পাটোয়ারী ঢাকা থেকে বাড়িতে আসেন

Md Akash Hossain

Recent Posts

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল

কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের…

9 minutes ago

তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী

বাংলা পঞ্জিকার তিথির বিশেষ বিন্যাসে এবার দুই দিনে পড়েছে মহাসপ্তমী। রবিবার সূর্যোদয়ের পরও সপ্তমী তিথি…

29 minutes ago

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ

বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতি স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে মেসার্স উইলিয়ামস সোয়েটার্স লিমিটেড…

47 minutes ago

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিক মো. তানভীরসহ ২৩ জনের বিরুদ্ধে…

51 minutes ago

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার

ছুটি কাটাতে কক্সবাজারের ইনানীতে গিয়ে রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ যশোরের মণিরামপুরের নাহিদুর রহমান, তার…

1 hour ago

বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না।…

1 hour ago

This website uses cookies.