Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় শিশুরা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

স্কুলটিকে আইকনিক স্কুলে রুপান্তর করার দাবি শিক্ষার্থীসহ অভিভাবকদের ৫ জুলাই শুক্রবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানাবেন তিনি। এবং জাতির পিতার বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুজিব কর্নার উদ্বোধন করবেন। এছাড়াও দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা সভা করবেন।
টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯১২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে শিক্ষাজীবনের হাতে খড়ি হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পিতার বাল্য কালের স্কুলে আসছেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্কুলটিকে সাজাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। এই স্কুলেই তিনি উদ্বোধন করবেন মুজিব কর্নার।
এর পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই স্কুলকে আইকনিক স্কুলে রূপান্তর করার দাবি শিক্ষার্থীসহ অভিভাবকদের। শুধু বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলই নয়, প্রধানমন্ত্রীর আগমনের খবরে গোটা টুঙ্গিপাড়া বাসী আনন্দিত। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দলের দিক নির্দেশনা মূলক বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন তারা।
মূলত টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরের উদ্দেশ্য থাকলেও পরে গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধনের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে । এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকার ধোয়া-মোছাসহ শোভাবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে অসংখ্য ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরের দিন শনিবার কয়েকটি কর্মসূচি পালন শেষে বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।

Md Akash Hossain

Recent Posts

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

33 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

49 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

57 minutes ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

60 minutes ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…

1 hour ago

This website uses cookies.