Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ায় এসএসসিতে জিপিএ-৫ কমলেও পাসের হার বেড়েছে

রাঙ্গুনিয়া চট্টগ্রাম  প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় এসএসসিতে জিপিএ-৫ কমলেও পাসের হার বেড়েছে। এবার দাখিলে রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসা ও রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা পাশের হার সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথম হয়েছে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে সর্বোচ্চ ৬ জন জিপিএ-৫ পেয়েছে হযরত আবদুল কাদের জিলানী দাখিল মাদ্রাসা। এছাড়া ভোকেশনালে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন জিপিএ পেলেও প্রথম হয়েছে ঘাটচেক উচ্চ বিদ্যালয়। তাদের ৯৫.৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

উপজেলার ৪১টি স্কুলের মোট ৩ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৯৮৮ জন। পাসের হার ৮৫.৪৪ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৭৯.৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন, গতবার ছিল ৯৭ জন এবং এর আগের বার পেয়েছিল ২৫৭ জন। দাখিলে ১৫টি মাদ্রাসার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮০ জন। পাসের হার ৯০.৩৪ শতাংশ। গতবছর ছিল ৬৮.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, যা গতবছর ছিল ৫ জন। এছাড়া ভোকেশনালে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২৪ জন। পাসের হার ৯২.৯৫ শতাংশ। যা গতবার ছিল ৯২.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন, গত বছর পেয়েছিল ১১ জন।

রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, উপজেলায় পাসের হারের দিক থেকে প্রথম হয়েছে সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্রকুমারী উচ্চ বিদ্যালয়। তাদের ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। পাসের হার ১০০ শতাংশ এবং ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়। তাদের ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছ। তাদের পাসের হার মাধ্যমিকে ৯০.১৬ শতাংশ এবং ভোকেশনালে ৯১.৯৫ শতাংশ

Md Akash Hossain

Recent Posts

লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…

24 minutes ago

জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…

27 minutes ago

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

44 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

53 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

56 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

1 hour ago

This website uses cookies.