Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজারহাটে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বাপ্পির  শোডাউন

স্টাফ রিপোর্টার রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল মার্কার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির সমর্থনে অটোরিক্সা চালক ও শ্রমিকদের শোডাউন
(১১ মে) শনিবার অনুষ্ঠিত হয়।

১১মে দুপুর ২.০০ টার দিকে উপজেলার ব্রাক মোড় থেকে শোডাউন বের করেন ভাড়ায় চালিত অটো চালক শ্রমিকরা। প্রায় ৩ শতাধিক অটোরিক্সার বহরটি রাজারহাট হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার প্রদক্ষিণ করে। এর আগে তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোডাউন ও মিছিল করেন। শোডাউন থেকে মোটরসাইকেল মার্কার সমর্থনে নানা স্লোগান দেয়া হয়। শোডাউনের সময় সড়কের দুই পাশ থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাততালি দিয়ে তাদের সমর্থন জানান।
শোডাউনে আসা অটোরিক্সা চালক সাইফুল বলেন, বাপ্পি ভাই আমাদের নেতা, তিনি আমাদের মত গরীব অসহায় মানুষের দুঃখ বুঝেন। বিপদে আপদে সব সময় পাশে থাকেন এবং রাজারহাট সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়েছেন। তাই এবারো আমরা তাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

এরপর শোডাউন শেষে সন্ধ্যায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বক্তব্যে তিনি উপজেলাবাসীকে মোটরসাইকেল মার্কায় ভোট ও সমর্থন চেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় সহ উপস্থিত ছিলেন কর্মী ও সমর্থক বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Md Akash Hossain

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

2 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

2 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

3 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

3 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

3 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

3 hours ago

This website uses cookies.