Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আমরা সন্ত্রাসী-চাঁদাবাজদের নিয়ে রাজনীতি করিনা -হুইপ সানজিদা খানম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম এমপির পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর কদমতলি ঢাকামেচ বাকচর এলাকায় এ ঈদ বস্ত্র বিতরন কর্মসূচি পালন করা হয়।

৫৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুনের সভাপতিত্বে ঢাকামেচ বাকচর এলাকার পাঁচ’শ অসহায় হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী, পাঞ্জাবি, লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইফতার পার্টি না করে গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি পালন করা হলো, আমরা সন্ত্রাসী চাঁদাবাজদের নিয়ে রাজনীতি করিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাজের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য এক মাএ প্রতিনিধি হিসেবে আমাকে পাঠিয়েছেন, ধৈর্য ধারণ করেন আমরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা সন্ত্রাসী কর্মকান্ড বিশ্বাস করিনা, আমরা চাঁদাবাজিতে বিশ্বাস করি না, আপনারা কাজ করে খাবেন, কর্মসংস্থান আমরা ব্যবস্থা করব’।

ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কদমতলি থানা আওয়ামী লীগ নেতা মো. শাকিল, প্রবীন আওয়ামী লীগ নেতা বাবু মাস্টার, ৫৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল, ৫৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আওলাদ, যুবলীগের সহ-সম্পাদক হৃদয়, মো. ফয়েজ, রুহুল আমিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাঃ আকলিমা ও নাসিমা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

সরকারি চাকরির নামে প্রতারণা, উপসচিবের স্বাক্ষর জালকারী গ্রেপ্তার

সরকারি উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপন তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে…

9 minutes ago

১৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, মাঠে সোয়াট ও কে-নাইন

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা…

22 minutes ago

বেতন নয়, কর্মপরিবেশ ও নমনীয়তাকেই গুরুত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের কর্মীরা

চাকরি খোঁজার ক্ষেত্রে বেতনের চেয়ে কাজের পরিবেশ, নমনীয়তা ও ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিচ্ছেন তরুণরা। ডেলয়েটের…

33 minutes ago

বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়াল থেকে মিলল ১১৭ কোটি টাকার স্বর্ণ

বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় দেয়াল ভেঙে ৯০ লাখ ইউরো মূল্যের স্বর্ণের বার ও মুদ্রা…

37 minutes ago

একাদশে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা দিল সেন্ট যোসেফ কলেজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া শুরুর অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য…

38 minutes ago

সংস্কার ও নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের তীব্র সমালোচনা আসিফ মাহমুদের

নির্বাচনের পর সব সমস্যার সমাধান হবে—দীর্ঘদিন ধরে এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই…

45 minutes ago

This website uses cookies.