Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইলে শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তীতে। শিল্প-সংস্কৃতি ক্রাইম থেকে যুব সমাজকে দূরে রাখে এসপি মেহেদী হাসান

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তীতে
শিল্প-সংস্কৃতি ক্রাইম থেকে যুব সমাজকে দূরে রাখে এসপি মেহেদী হাসান।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে র‍্যালি, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “শিল্প-সংস্কৃতি ও কৃষ্টি-কালচার এর মধ্যে থাকলে তরুণ ও যুব সমাজ সকল ধরনের ক্রাইম থেকে দূরে থাকে”। তিনি আরো বলেন শিল্প-সংস্কৃতির সাথে থাকলে মৌলবাদ, অপসংস্কৃতি থেকে দূরে থাকা যায়। পরিশেষে অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল; মোঃ হামিদুর রহমান, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও…

15 minutes ago

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় মারধরের শিকার ওহিদুজ্জামান শামীম নামে এক যুবকের হাসপাতালে…

34 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে…

54 minutes ago

কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর…

58 minutes ago

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়…

1 hour ago

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ ও…

1 hour ago

This website uses cookies.