উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তীতে
শিল্প-সংস্কৃতি ক্রাইম থেকে যুব সমাজকে দূরে রাখে এসপি মেহেদী হাসান।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে র্যালি, কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন "শিল্প-সংস্কৃতি ও কৃষ্টি-কালচার এর মধ্যে থাকলে তরুণ ও যুব সমাজ সকল ধরনের ক্রাইম থেকে দূরে থাকে"। তিনি আরো বলেন শিল্প-সংস্কৃতির সাথে থাকলে মৌলবাদ, অপসংস্কৃতি থেকে দূরে থাকা যায়। পরিশেষে অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল; মোঃ হামিদুর রহমান, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল; বীর মুক্তিযোদ্ধাগণ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২