Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলাবাসীর আয়োজনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, বাবর আলী, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারি ইয়াসিন জনিসহ অনেকে।

বক্তারা বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাত, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীরমুুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সঙ্গতকারণে ডাক্তার শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

এ ব্যাপারে ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট কালিয়ায় যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। হাসপাতালে বিভিন্ন পরীক্ষাসমূহ চালু করাসহ সেবার মান বৃদ্ধিতে একটি মহল আমার ওপর ক্ষুদ্ধ হয়েছেন।

এদিকে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ ব্যবসায়ী সমিতি এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা দাবি, রোগী কল্যাণ সমিতির ওষুধের বদলে টাকা গ্রহণ সংক্রান্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ডাক্তার শশাঙ্ক। কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সংশ্লিষ্টরা ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে জানান তিনি।

তবে, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের আগের কর্মস্থল মাদারীপুরের শিবচর উপজেলায় থাকাকালীন নানা অনিয়মের ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা পলিন বলেন, আমরা ডিজি মহোদয়কে বিষয়টি লিখিত জানিয়েছি। ব্যবস্থা নিলে ডিজি মহোদয় নিবেন।

Md Akash Hossain

Recent Posts

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

11 hours ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

11 hours ago

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট

স্টাফ রিপোর্টার রংপুর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সর্তকীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পানি পরিমাপক নুরুল…

11 hours ago

কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা সহ…

11 hours ago

ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদর উপজেলা রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭…

11 hours ago

গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে…

11 hours ago

This website uses cookies.