Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইল জেলা পুলিশের আয়োজনে বাঙালির ঐতিহ্যে পিঠা উৎসব

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

বাঙালির শখের খাবারের প্রথম সারির তালিকায় রয়েছে শীতের পিঠা। শীতকালীন পিঠা বাঙালির ঐতিহ্যের ধারক-বাহক । বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব-২০২৪ এর আয়োজন করা হয়। এ পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
এ সময় পুলিশ সুপার’র সাথে ছিলেন তার দুই শিশু সন্তান ও সহধর্মিনী নড়াইল জেলা পুলিশের পুনাক সভানেত্রী নাজিয়া খান। এছাড়া পুনাক সহ-সভানেত্রী জান্নাতুল ফিরদাউস কেয়া ও পুনাক সহ-সভানেত্রী মোশারত আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পুলিশ সুপার পুলিশের সকল সদস্যকে নিয়ে একসাথে বসে পিঠা খাওয়ায় অংশগ্রহণ করেন। পিঠা খাওয়া শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের সাথে পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্তসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

17 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

17 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

18 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

18 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

18 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

18 hours ago

This website uses cookies.