Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজশাহী বিসিকে রাজ সিল্ক ফ্যাক্টরি ও রাজশাহী সিল্ক ফ্যাশন শোরুমের উদ্বোধন।

মো: ইসমাইল হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বিসিক শিল্পনগরীতে রাজ সিল্ক ফ্যাক্টরীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার দুপুরে ফিতাকেটে রাজ সিল্ক ফ্যাক্টরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে ফ্যাক্টরীর বিভিন্ন ইউনিটে সুতা থেকে কাপড় প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন করেন রাসিক রাজ সিল্ক ফ্যাক্টরীর শুভ উদ্বোধন ও মেসার্স রহমত ট্রেড হাউজ এর বাৎসরিক ডিলার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর ঐতিহ্য সিল্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীর বাইরে থেকে আসা প্রত্যেকে সিল্ক নগরী ঘুরে যান। সুন্দর, তিলোত্তমা, পরিচ্ছন্ন, সবুজ নগরী রাজশাহী নানা ক্ষেত্রে এগিয়ে। আর্থিক অবস্থান ও কর্মসংস্থানে পিছিয়ে রাজশাহী।
বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার পর থেকে বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠেনি। সরকারি কয়েকটি শিল্প কারখানা স্থাপিত হলেও সেটি আজ বন্ধ প্রায়। রাজশাহীতে তরুণ সমাজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার এ উদ্যোগকে স্বাগত জানাই।
রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। শুধু সরকারি চাকুরীর পিছনে না ঘুরে নিজেদের উদ্যোক্তা হবার আহবান জানিয়েছেন তিনি। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিসিক এগিয়ে আসবে বলে আমি মনে করি। সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হবে। ২০০৮ সালে মেয়র নির্বাচিত হবার পর এ নগরীকে এগিয়ে নিতে নানামূখী উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন অব্যাহত রেখেছি, এর ফলে রাজশাহী আজ এ পর্যায়ে এসেছে।

Md Akash Hossain

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

11 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

12 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

12 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

12 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

12 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

12 hours ago

This website uses cookies.