Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

অনলাইন প্রেসক্লাব দেশের উন্নয়নে গুরুত্তপূর্ণ ভূমিকা রাখবে-এমপি হাবিব

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর অনলাইন প্রেসক্লাব এর সভাপতি আবু জাহের এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মানীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বায়নে ডিজিটাল যুগে জাতীয় অনলইন প্রেসক্লাব একটি গুরুত্তপুর্ণ সংগঠন। আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যপক উন্নয়ন করেছ তার ফলশ্রুতিতে জাতীয় অনলাইন প্রেসক্লাব এর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জাতীয় অনলাইন প্রেসক্লাব দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তাদের শাখা গঠনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস লেলিন, শেরপুর পৌরসাভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ, শেরপুর পৌরসভার কাউন্সির শুভ ইমরান, আওয়ামীলীগ নেতা শামীম ইফতেখার, শেরপুর থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল ইমরান, সহ সভাপতি এরশাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, সহ সংগঠনিক সম্পাদক তোফায়েল আহেম্মদ, সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ প্রচার সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন, মাহফুজ আহম্মেদ, সাগর হাসান, হিমন কুমার সরকার, আব্দুর রাহিম, আবুল খায়ের প্রমুখ। আলোচনা সভা শেষে অভিষেক অনুষ্ঠানের কেক কর্তন করেন অতিথিবৃন্দরা।

selim

Recent Posts

এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রক্রিয়া স্থানীয় পর্যায়ে না হয়ে এনটিআরসিএ-এর মাধ্যমে স্বচ্ছ ও মেধার…

15 minutes ago

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের প্রথম…

23 minutes ago

বিএনপি অলিগার্ক তোষণের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ভেঙে বিএনপি সরকার অলিগার্কদের তোষণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির…

25 minutes ago

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে হাতিশালার অন্য একটি হাতির আঘাতে গুরুতর আহত ‘রাজু বাহাদুর’সহ দুটি হাতির মৃত্যু…

28 minutes ago

১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬

আগামী ১১ অক্টোবর সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনক. আয়োজিত ‘স্প্রিং…

44 minutes ago

সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা

শিক্ষা খাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নুর মোহাম্মদকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।…

46 minutes ago

This website uses cookies.