Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাবি ক্যাম্পাসে ঢুকতে পারছে না নতুন কমিটির সভাপতি ও সম্পাদক

মোঃ মারজুক রহমান রিদয়  রাজশাহী সদর প্রতিনিধিঃ নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ‘পদবঞ্চিতরা’। তারা বলছেন, এ কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে কমিটি ঘোষণার দুই দিন পরও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত শনিবার মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন একাংশের নেতাকর্মী। পরদিন সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন তারা। গালিবের দখলে থাকা কক্ষে ভাঙচুর চালান। দুপুরে বাবুর এক সমর্থককে ক্যাম্পাসে মারধরের ঘটনাও ঘটে। এরপর সন্ধ্যা থেকে রাতভর ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া ও সন্ধ্যায় চারটি আবাসিক হলের সামনে ককটেল ফাটান তারা।

তাদের অভিযোগ, নতুন সভাপতি বাবু দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। সাধারণ সম্পাদক এইচএসসি পাস এবং বিএনপি পরিবারের সন্তান ও সনদ জালিয়াতি করা ছাত্র। এদের কেউ এত বড় একটি ইউনিটের দায়িত্ব পেতে পারেন না। এ ছাড়া পদ পাওয়া একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছে।

কাঙ্ক্ষিত পদ না পাওয়া নতুন কমিটির সহসভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, ‘দ্বিতীয় দিনের মতো আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত অবস্থান করব। নতুন কমিটির কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’
এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

admin

Recent Posts

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা…

3 minutes ago

অস্ট্রেলিয়ার লিড ছোঁয়ার পথে বাংলাদেশ, তামিমের ব্যাটে দারুণ লড়াই

অস্ট্রেলিয়া থেকে ১০২ রান পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ এখন লিড নেওয়ার দ্বারপ্রান্তে। তানজিদ…

3 minutes ago

ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং মার্কিন নৌ অবরোধের হুমকির জেরে বিশ্ববাজারে জ্বালানি…

14 minutes ago

ফ্রান্সের স্টেইনস পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি রাব্বানী খান

ফ্রান্সের স্থানীয় নির্বাচনে জয়ী হয়ে স্টেইনস পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাব্বানী…

18 minutes ago

অশ্লীল কন্টেন্ট নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর

ব্যক্তিগত ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে অশ্লীল কন্টেন্ট তৈরির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা…

20 minutes ago

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ

টেস্টের দ্বিতীয় দিনে তানজিদ হাসান তামিমের ৭৪ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ২৮ রানের…

33 minutes ago

This website uses cookies.