ধামইরহাটে নববী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর উদ্বোধন
এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নববী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর উদ্ভোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ হলরুমে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রাব্বানীর সভাপতিত্বে ও বায়েজিদ আল কাছেমীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ডা. মো. আতোয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, গগণপুর বি এম কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. মোর্শেদুল আলম, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরিদুজ্জামান, প্রভাষক মো. আবু আহসান হাবিব, পাগলা দেওয়ান সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ইতিহাস বিভাগের প্রভাষক আলহাজ্ব মো. আব্দুর রউফ মন্ডল, পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মো. ইয়াহ্ ইয়া, আগ্রাদ্বিগুণ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আরিফ বিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মজিদ প্রমুখ সহ বিভিন্ন স্থান থেকে আগত সেবা ভোগী হাজী ও হজ্ব যাত্রীবৃন্দ।
সর্বশেষ “নববী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্” এর সত্ত্বাধিকারী মাওলানা মো. জাকারিয়া দোয়া মাহফিল শুরুর এক পর্যায়ে বলেন, এই উদ্যোগ আমার এলাকার মানুষের জন্য সুতরাং আমার এজেন্সির মাধ্যমে আশাকরি সকল ধরনের সুবিধা হাজিগণ পাবেন। তিনি আরও বলেন, আমি এই উদ্যোগটি সফল করতে আলেমদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই। ফলে হাজিগণ হজ্বের পূর্বমুহুর্ত হতে শুরু করে হজ্ব কাফেলায় সঠিক পদ্ধতিতে হজ্ব পালন করতে পারবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.