Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সারা দেশের ন্যয় পিরোজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি পালন

সারা দেশের ন্যয় পিরোজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের টাউনক্লাব সড়ক থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম নারায়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও জেলা উদীচী এর আহবায়ক খালিদ আবু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আজকের পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি মো: তামিম সরদার। এসময় পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা এবং পিরোজপুর ইয়ুথ সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন আজকের পত্রিকা করোনা মহামারীর সময়ে যাত্রা শুরু করলেও হাটি হাটি পা পা করে আজকে দুই বছর অতিক্রম করে তিন বছরে পদার্পণ করছে। এসময় বক্তারা আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকে আঢ়াড়ে গল্প নয় ধারাবাহিকের এবং সারা দেশের পাতায় দেশের নিউজের ব্যাপক প্রসংসা করেন। পত্রিকার খেলার পাতা ও আন্তজাতিক পাতা সহ বিভিন্ন পাতা এবং অনলানের প্রশংসা করে আজকের পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

12 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

12 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

13 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

13 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

13 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

13 hours ago

This website uses cookies.