Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে মিলিত হয়। সেখানে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম.পিপিএম, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওসমান গনি, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সফল মৎস্যচাষী উদ্যোক্তা হিসেবে কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, দেওয়ান পল্লব হাসানসহ ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

editor

Recent Posts

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

2 minutes ago

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

14 minutes ago

ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…

15 minutes ago

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

33 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

39 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

43 minutes ago

This website uses cookies.