রাজারহাটে বজ্রপাতে ৯ মাদ্রাসা শিক্ষার্থী আহত
হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাটে ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে।
রাজারহাটে বজ্রপাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
২৪ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো-নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মলা, ফারজানা, সানজিদা আলী রাজ ও আব্দুর রাজ্জাক।
মাদ্রাসা সুপার মানিক মিয়া জানান, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাদ্রাসার ষষ্ঠ ও নবম শ্রেণির ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।
রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, বজ্রপাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে সাতজন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। আহতদের অবজারভেশনে রাখা হয়েছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতে মাদ্রাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সরজমিনে দেখা যায় আহতরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও দুবাইয়ে বসে চাঁদাবাজির মূল হোতা মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের…
খুলনা সিটি করপোরেশনের জরুরি সংস্কার কার্যক্রমের ফলে নগরীর জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি কমছে। প্রায় ৪০টি…
ভারতে মাওবাদী সংগঠনের একমাত্র জীবিত পলিটব্যুরো সদস্য মিসির বেসরাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খণ্ডের ধানবাদ-গিরিডি সীমানার…
গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও…
ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ৬২০ পিস কিউ জাতের আনারস উপহার…
কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার চর দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনায় কুহিনূর আক্তার…
This website uses cookies.