চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ সফল অভিযান পরিচালনা করে। যশোরের পুলিশ সফল সৈয়দ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারের পর ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে ডেভিড ইমন একসময় সাধারণ জীবনযাপন করলেও পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। এরপর থেকেই একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি ভাইরাল হওয়ার পর তিনি সাজ্জাদের 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে পরিচিতি পান। সম্প্রতি তিনি দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই হোয়াটসঅ্যাপে ফোন করে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি বা হামলার নির্দেশ দিতেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই চট্টগ্রামের চকবাজার অ্যাকসেস রোডের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান 'ডিডিএন'-এর স্বত্বাধিকারীর কাছে হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে 'ডেভিড ইমন' পরিচয় দিয়ে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এই ঘটনার মাত্র দুদিন পর, গত ১৩ জুলাই দুপুরে চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনে অবস্থিত ডিডিএন কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা অফিসে ঢুকে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও কাচের দরজা ব্যাপক ভাঙচুর করে। এই হামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া হামলাকারীরা ড্রয়ারে থাকা নগদ ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং কর্মচারীদের বেতনের প্রায় ৩৫ লাখ টাকাসহ পরিচালকের ব্যাগ লুট করে নিয়ে যায়।
ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনার পর র্যাব ও পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে এর আগে ২০ জনকে গ্রেপ্তার করেছিল। সর্বশেষ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুবাইয়ে বসে চাঁদাবাজি ও নাশকতার মূল হোতা ডেভিড ইমনকেও জালে তুলতে সক্ষম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
This website uses cookies.