জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবসে শোভাযাত্রা
আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেন রক্তদান’ স্লোগানে জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত হয়েছে। রক্তদাতা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’ এ উপলক্ষে বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ সংগঠনের ব্যনারে শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আছাদ নূর, জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. তরিকুল ইসলাম রনি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামিম ইফতেখার, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন- মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্য কেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারেন। রক্তদানের কোনো খারাপ দিক নেই। সুস্থ এবং দীর্ঘজীবন পাবার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা করা।
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
This website uses cookies.