Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজস্থলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ জুন ) রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। এসময় তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- রাজস্থলী কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারমান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, কৃষি কর্মকর্তা মো, আবুল খাযের সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী জিও এনজিও বৃন্দ।
উল্লেখ্য, ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। সূচনা প্রোগ্রাম ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বয় করে মাঠ পর্যায়ে পুষ্টি সপ্তাহ উদযাপন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন সুস্থ সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। অপুষ্টি একটি জাতীয় সমস্যা। তা সমাধানের পথ খুঁজে বের করা সকলের দায়িত্ব। সঠিক পুষ্টিতে সুস্থ জীবন, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবতে হবে।কিশোর-কিশোরী ও গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত প্রয়োজন। নতুবা জন্মের পর শিশু অপুষ্টিতে ভুগে বিকলাঙ্গসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। জন্মের সাথে সাথে শিশুকে প্রথম মায়ের বুকের শাল দুধ দিতে হবে। প্রথম ৬ মাস মায়ের দুধ ছাড়া শিশুর মুখে মধু, মিষ্টি ও চিনিসহ অন্য কোন বিকল্প খাবার দেয়া যাবেনা। এর পর ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি নিরাপদ, সুষম ও ঘরে রান্নাকরা পুষ্টিকর খাবার দিতে হবে। তাহলে শিশু ভবিষ্যতে সুস্থ ও মেধাবী হবে।

editor

Recent Posts

শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের…

8 minutes ago

নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৪৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার…

8 minutes ago

কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’

তরুণ লেখকদের উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্যে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শুরু…

14 minutes ago

সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের…

25 minutes ago

নেপাল সীমান্তে হিমালয় কন্যার বুকে প্রলয়ংকরী জলবোমার আঘাত

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট এক প্রলয়ংকরী জলোচ্ছ্বাসে রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলা বিপর্যস্ত। শত…

30 minutes ago

সিরাজগঞ্জের হাড়ের গুঁড়ো এখন ওষুধ শিল্পের বড় চাহিদা মেটাচ্ছে

সিরাজগঞ্জের কালিয়া গ্রামে গড়ে ওঠা যমুনা বোন মিল থেকে উৎপাদিত হাড়ের গুঁড়ো দেশের বিভিন্ন ওষুধ…

39 minutes ago

This website uses cookies.