Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নাটোরের আজিমনগর রেলস্টেশনে ঢাকাগামী নতুন ট্রেন নীলফামারি এক্সপ্রেস ষ্টপেজের দাবিতে ফুঁসে উঠছে

নাটোরের লালপুর উপজেলার অন্তর্গত আজিমনগর রেলস্টেশনে প্রস্তাবিত ঢাকাগামী নতুন ট্রেন নীলফামারী এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়েছে। অনেকে ফেসবুক আইডিতে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনের আজিমনগর ষ্টেশনে স্টপেজের দাবি নিয়ে সরকারের কাছে অনুরোধ করেছে। মুস্তাক আহমেদ নামে একজন লেখেছে লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর ষ্টেশনে ঢাকাগামী নীলফামারি এক্সপ্রেস ট্রেন যদি ষ্টপেজ দেয় তাহলে এলাকার জনগণের খুব উপকার হতো। কারণ লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলস,যুবউন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে আকর্ষণীয় গ্রীনভ্যালী পার্ক অবস্হিত। তাই ঢাকাগামী নীলফামারি এক্সপ্রেস ট্রেন যদি আজিমনগর রেলস্টেশনে ষ্টপেজ দেয়, তাহলে জনগণের সুবিধা হবে।

আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু বলেন, আজিমনগরে নীলফামারী এক্সপ্রেস ট্রেন ষ্টপেজের জোর দাবী জানাচ্ছি, কারন সারাদেশের প্রায় অর্ধশত ট্রেন এই ষ্টেশন দিয়ে যাতায়াত করেন কিন্তু ঢাকাগামী ট্রেন গুলো ষ্টপেজ দেয় না। গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার বলেন, ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্টেন যদি আজিমনগর ষ্টেশনে যাত্রা বিরতি দেয় তাহলে অত্র এলাকার মানুষের ঢাকা যাতায়াত সহজ হতো। আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম বলেন রেলমন্রী নরুল ইসলাম সুজনের কাছে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেন যেন আজিমনগরে স্টপেজ দেয় সেই ব্যাপারে দাবি জানাবো।
স্হানীয় কালুপাড়ার বাসিন্দার রমজান আলী নীলফামারী এক্সপ্রেস ট্রেন আজিমনগর ষ্টেশনে ষ্টপেজের জন্য রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আজিমনগর থেকে ঢাকাগামী কোন বাস না থাকায় ঢাকাগামী যাত্রীদের পার্শ্ববর্তী ঈশ্বরদী অথবা আব্দুল পুরে গিয়ে ট্রেনে যেতে হয়।লালপুরের গোপালপুর বাসী আজিমনগরে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেন ষ্টপেজের দাবী যেন পূরণ হয় সেই দাবি করছে।

editor

Recent Posts

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১

ফখরুল আলম সাজু রাজশাহী জেলা বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের তার বা…

4 hours ago

পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার

ফখরুল আলম সাজু ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  “এডিসি” ও বর্তমানে…

4 hours ago

চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫

মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে…

4 hours ago

নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা

যখন সময় ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন…

4 hours ago

রংপুর বিভাগীয় কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় কমিটির পুনর্গঠন ও সাংগঠনিক সম্প্রসারণের লক্ষ্যে এক…

4 hours ago

ডিবির অভিযানে হেরোইন সেবনকারী ২ জন ও ইয়াবা সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগর এলাকায় মাদক…

4 hours ago

This website uses cookies.