Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ মে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন ।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বিশেষ প্রতিনিধি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো.শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যানের সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, মৎস্য কর্মকর্তা, আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, ওসি তদন্ত আব্দুল গনি, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

editor

Recent Posts

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র ও টাকাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরা পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার…

2 minutes ago

গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষায় যুব সমাজকে সজাগ থাকার আহ্বান সাইফুল হকের

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন নস্যাৎ হতে না দেওয়ার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…

3 minutes ago

পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস, লুইস এনরিকের সঙ্গে পুনর্মিলন

বার্সেলোনা থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। ফরাসি ক্লাবটির…

7 minutes ago

মধ্যপ্রাচ্যে রণতরি বদল ও ইরানের বন্দরে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে…

14 minutes ago

পাঁচ মাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে লোডশেডিংয়ের…

15 minutes ago

মুরাদনগরে ডাক্তারকে ‘স্যার-ম্যাডাম’ ডাকতে হবে না, নির্দেশনা প্রত্যাহার

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ ছাড়া অন্য কিছু না ডাকার…

18 minutes ago

This website uses cookies.