লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা মে) বিকেলে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সালাহ্ উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি প্রভাষক শাহীন ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী সদস্য জামিরুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিল হোসেন, সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, প্রেস ক্লাবের সদস্য আতিকুর রহমান আতিক, শিমুল আলী, সজিবুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুহুল্লাহ, দপ্তর সম্পাদক মেহেরাবুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার পূর্বে লালপুর ত্রিমোহিনী চত্বর হতে একটি র্যালি বের তা লালপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.