Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নাজিরপুরে মাঠ দিবস ও কারিগরি সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে ২০২২-২৩ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মাঠে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুর রহমান, পুলিশ সুপার পিরোজপুর, ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর,মোঃ সাইদুর রহমান জেলা বীজ প্রত্যয়ন অফিসার,সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু ,উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বাবুল আক্তার।
এ সময় প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদেরকে নিজেদের জমি নিজেদের চাষ করা, নিজেদের উন্নয়ন করা যাতে আমাদের পরিবার সংসার ও দেশ ভালো থাকে এবং বিশ্ব পরিস্থিতিতে এই মুহূর্তে দেশি-বিদেশি দের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। বিশেষ করে আমরা যেমন ধানে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, ঠিক তেমনিভাবে সূর্যমুখী বা তেল জাতীয় ফসলের উপর স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।তাহলে আমাদের বিদেশী তেলের উপর নির্ভরশীলতা কমে আসবে।তিনি আরো বলেন চলতি খরিপ-১ মৌসুমে আউশ ধানের উন্নত জাত চাষের পাশাপাশি মৌসুম উপযোগী সবজি চাষ করে অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে।এছাড়া বেড়িবাঁধ নির্মাণ, স্লুইসগেট নির্মাণ করে কৃষকের দুঃখ লাঘবের আশ্বাস দেয়া হয়।

editor

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

6 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

6 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

6 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

6 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

9 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

10 hours ago

This website uses cookies.