Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রংপুরে ডিসিকে ‘স্যার বলতে বাধ্য করায়’ বিশ্ববিদ্যালয় শিক্ষকের অবস্থান

রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন ‘স্যার’ সম্মোধনে বাধ্য করেছেন-এমন অভিযোগ তুলে (২২ মার্চ) বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষক।

নিজের শিশুকন্যাসহ ওমর ফারুক নামে ওই শিক্ষকের প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে একত্রিত হলে পরে উভয়পক্ষের আলোচনার প্রেক্ষিতে বিষয়টি সমঝোতা হয়।

ওমর ফারুক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জানান, বুধবার সন্ধায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে ফলপ্রসূ আলোচনার পর বিদায় জানাতে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে তিনি ‘আপা’ সম্মোধন করেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক তার কাছে জানতে চান, এই চেয়ারে কোন পুরুষ বসে থাকলে তাকে স্যার বলে সম্মোধন করতেন কি না।

জেলা প্রশাসকের এমন প্রশ্নে অপমানিত বোধ করে সঙ্গে সঙ্গে তার কক্ষ থেকে বের হয়ে প্লাকার্ড লিখে ওমর ফারুক জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার সিড়িতে অবস্থান নেন।

উপস্থিত শিক্ষার্থী ও সহকর্মীরা জানান, বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা সেখানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। পরে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন নিচে নেমে এসে তাদের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করলে ক্ষোভ প্রশমিত হয় বলে জানান তারা।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শুধু এটুকু বলেন, একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটার সমাধান হয়ে গেছে।

তবে ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষ ও কর্মকর্তাদের কেউ কেউ বলেছেন, বিষয়টি আসলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দাম্ভিকতা থেকে নয়, বরং নারী ও পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যের দৃষ্টিকোণ থেকে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এই কথা বলে থাকতে পারেন।

editor

Recent Posts

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

2 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

3 hours ago

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…

3 hours ago

নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…

3 hours ago

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

16 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

16 hours ago

This website uses cookies.