কর্মনিষ্ঠ ও সজ্জন কাউন্সিলর হিসেবে তাসলিমা আক্তার ছিলেন সর্বমহলে সমাদৃত মেয়র ছানোয়ার হোসেন ছানু
জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, মরহুমা তাসলিমা আক্তার একজন নির্লোভ, কর্মঠ ও সজ্জন মানুষ ছিলেন। এলাকার মানুষের সমস্যা দেখলে তিনি সবার আগে ছুটে যেতেন। নারী নেতৃত্ব শক্তিশালী করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাসলিমা আক্তারের মৃত্যু খুবই বেদনাদায়ক। একজন কর্মনিষ্ঠ ও সজ্জন মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জামালপুর পৌরসভা মিলনায়তনে জামালপুর পৌর পরিষদের আয়োজনে জামালপুর পৌরসভার অন্তর্গত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং শহর আওয়ামী লীগের সদস্য মরহুমা তাসলিমা আক্তারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ছানু আরও বলেন, তাসলিমা আক্তারের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তার রূহের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি এলাকার প্রতিটি মানুষের সুখদুঃখের সাথী ছিলেন।
এসময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা,কর্মচারী, মরহুমা তাসলিমা আক্তারের পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।
মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু তাসলিমা আক্তারের সন্তানদের দায়িত্ব নেন। তাদের চাকরীর ব্যবস্থা সহ পড়াশোনার সকল দায়িত্ব পালনের আশ্বাস দেন।
জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানো হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের…
বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তির কাঁচামাল ‘বিরল মৃত্তিকা’ মিয়ানমারকে চীন ও ভারতের প্রভাব বিস্তারের নতুন…
রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও চিনি, ভোজ্যতেল, আটা, ময়দা ও ডিমের বাড়তি দামে সাধারণ…
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে…
প্রযুক্তির এই দ্রুত বিকাশের যুগে ইসলামের দাওয়াহ বা প্রচারের ক্ষেত্রে যেমন অসীম সম্ভাবনার দুয়ার খুলেছে,…
This website uses cookies.