Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, সড়ক অবরোধ

 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অনেকক্ষন সড়ক অবরোধ করে রাখে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহা সড়কের দপদপিয়া জিরো পয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি ভ্যানগাড়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

এ ঘটনায় উত্তেজিত স্থানীয় ও ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল -পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

selim

Recent Posts

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ৬ মাস: লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন, অনিশ্চিত মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরানবিরোধী যুদ্ধের ছয় মাস পেরিয়ে গেলেও…

5 minutes ago

ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী হত্যা: ১৫ খণ্ড মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজ কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদারকে হত্যার পর মরদেহ ১৫ খণ্ড করে ডোবায়…

8 minutes ago

ইকবাল সেন্টার ছেড়ে শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংক, সাশ্রয় বছরে ৫৬ কোটি

বনানীর ইকবাল সেন্টার থেকে প্রধান কার্যালয় সরিয়ে তেজগাঁওয়ের শান্তা পিনাকলে স্থানান্তর করেছে প্রিমিয়ার ব্যাংক। নতুন…

9 minutes ago

ভ্যাটিকানের রাস্তায় ‘অস্তিত্বহীন রাষ্ট্রের’ দূতাবাস নিয়ে রহস্য

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের কাছে এক মা ও ছেলে দাবি করছেন তারা একটি 'অস্তিত্বহীন' রাষ্ট্রের…

13 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার উদ্যোগ কাতারের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যস্থতার দায়িত্ব নিয়ে তেহরান সফর করেছেন কাতারের প্রধানমন্ত্রী…

14 minutes ago

নারায়ণগঞ্জে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

নারায়ণগঞ্জের সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার…

16 minutes ago

This website uses cookies.