Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

দিনাজপুরের বিলের পাশে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

দিনাজপুরের চিরিরবন্দরে বিলের পাশ থেকে মহম্মদ মিরাজ উদ্দিন (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (১৪ মার্চ) মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ১২ নম্বর আলোকদিঘি ইউনিয়নের গছাহার গ্রামের বিলের পাশে থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ উদ্দিন উপজেলার সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে নশরতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এ তথ্য নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

তিনি জানান, উপজেলার ১২ নম্বর আলোকদিঘি ইউনিয়নের গছাহার এলাকার বিলের পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখ স্থানীয়রা পুলিশে খবর দেন। রাত ১২টার দিকে ওই ছাত্রের গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই ছাত্রকে কে বা কারা খুন করেছেন, তার কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

editor

Recent Posts

কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড

ফখরুল আলম সাজু গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও…

13 hours ago

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

ফখরুল আলম সাজু বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের "দুদক" দায়ের করা ১টি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক…

18 hours ago

রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার পৃথক পৃথক ঘটনায় গত ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৩ নারী…

18 hours ago

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের ১ বিশেষ অভিযানে মাটির…

18 hours ago

ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩

যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর…

19 hours ago

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার রংপুর: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও…

19 hours ago

This website uses cookies.