সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবিতে বগুড়া শেরপুরে হিন্দু মহাজোটে মানববন্ধন
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে বগুড়া শেরপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবজীবনে বক্তারা বলেন, দেশ স্বাধীনের ৫২ বছর পরেও এদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার স্বাদ পায়নি। বরং ক্রমান্বয়ে বেড়েই চলেছে হিন্দু নির্যাতন। যেকারণে এই বাংলাদেশে ৩৩% হিন্দু সম্প্রদায় থেকে আজ ৮% এর নিচে নেমে এসেছে। এই অবস্থা চলতে থাকলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ হিন্দু শূণ্য হয়ে পরবে বলে শঙ্কা প্রকাশ করেন। তারা আরও বলেন, জাতীয় সংসদে হিন্দুদের সুরক্ষায় কথা বলার কেউ না থাকায়, আমরা এই মানববন্ধনের মাধ্যমে ৫০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করার দাবী জানাচ্ছি।
উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অশোক কুন্ডুর সভাপতিত্বে ও সদস্য সচিব জয়ন্ত চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক গোপাল বসাক, অনিমেষ রায়, প্রকাশ সরকার, অনন্ত সুত্রধর, সনাতন সরকার, এস নারায়ন মহন্ত, সদস্য সচিব নারায়ন দাস নান্নু, নিখিল সরকার, টুটুল কুন্ডু, লিটন সরকার, পৌর কমিটির আহ্বায়ক বিধান ঘোষ, সদস্য সচিব প্রতাপ সরকার, রিপন দত্ত, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য সচিব বন্ধন সরকার, যুগ্ম আহ্বায়ক সোহাগ, বিশালপুর ইউপি মহাজোটের আহ্বায়ক গনেশ কুমার, ভবানিপুর ইউপি আহ্বায়ক রাম কুমার দাস, খানপুর ইউপি সদস্য সচিব সুজিত কুমার সরকার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট, মহিলা মহাজোটের নেতৃবৃন্দ।
দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন…
সাভারের আশুলিয়ায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের আড়ালে অবৈধভাবে নকল কনডম ও…
সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতের সেই সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় সংবাদমাধ্যম…
৮৯ বছর বয়সে নরওয়ের রাজা হারাল্ড মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে অসলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রেক্ষাপট বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বাংলাদেশের কাপ্তাই বাঁধের রক্ষণাবেক্ষণ ও কাঠামোগত সক্ষমতা…
সিলেটের গোয়াইনঘাটে হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। এতে সড়কের স্থায়িত্ব…
This website uses cookies.