যেখানেই পণ্য মজুত করা হবে,সেখানেই ব্যবস্থা নেবে প্রশাসন; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস আসার আগেই সবাই যেন একসঙ্গে অনেক পণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে না পড়ে। পণ্য সরবরাহের একটি ধারাবাহিকতা থাকে। কেউ যদি একসঙ্গে অনেক পণ্য কিনে জমা রাখে তাহলে বাকিদের ওপর চাপ পড়ে। আমাদের কাছে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে, তাই দাম বাড়ার কোনো কারণ নেই।
(১০ মার্চ) শুক্রবার চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার মনিটরিং করছে। তাদের কাজে সারাদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই পণ্য মজুত করা হবে, সেখানেই ব্যবস্থা নেবে প্রশাসন। এ কাজে র্যাব-পুলিশও সহযোগিতা করবে।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরো বলেন, ডলারের কারণে শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বেড়েছে। এ কারণে সরকার সাশ্রয়ী মূল্যে দেশের ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা দিচ্ছে। রমজান মাসে যে খাদ্য সামগ্রী দরকার, তা আমাদের কাছে আছে।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুরের সভানেত্রী ডা. আপসান শর্মী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।
নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…
শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…
দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…
ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…
This website uses cookies.