আওয়ামীলীগ কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার এমপি
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী মৃত গোলাম মোস্তফার (৫০) পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ক্রাণ ও কল্যাণ তহবিল হতে ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয় ।
গত সোমবার (০৬ মার্চ) সন্ধ্যা সাতটায় মাননীয় প্রধানমন্ত্রীর ক্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ শহীদুজ্জামান সরকার (এম.পি) ।
জানা যায়, (২৯ জানুয়ারি) মাননীয় প্রধানন্ত্রী দেশরত্ন শেষ হাসিনা রাজশাহীতে আগমনে জনসভা সফল করার লক্ষে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী গোলাম মোস্তফা বাসে করে রাজশাহী মাদ্রাসা ময়দানে যাওয়ার পথেই বাসের মধ্যেই ইন্তেকাল করে। মৃত গোলাম মোস্তফার পরিবারের প্রাথমিক সচ্ছলতায় এগিয়ে দেওয়ার লক্ষে ৫ লক্ষ টাকা তার ছোট ভাই মোঃ ফরহাদ হোসেন (৪০) কে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী মন্ডল, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আল মামুন, খেলনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর নীচুপাড়া এলাকায় মধুমতি নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি…
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের…
নেপালে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৪৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার…
তরুণ লেখকদের উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্যে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শুরু…
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের…
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট এক প্রলয়ংকরী জলোচ্ছ্বাসে রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলা বিপর্যস্ত। শত…
This website uses cookies.