জামালপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যােগে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের মাঝে সনদপত্র বিতরণ
জামালপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যােগে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৪মার্চ)দুপুরে জেসিসিআইর মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী প্রমুখ।
বক্তারা বলেন, কষ্ট করে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণের মাধ্যমে যে যতটুকু শিখতে পেরেছো, সেই শিক্ষাটুকু কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
উল্লেখ্য গত ২৬ফেব্রুয়ারি হইতে ২মার্চ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ৫দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জন হিজড়াদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
যখন সময় ডেস্ক রিপোট: নওগাঁ জেলা মান্দা উপজেলার কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় মাদকসেবীদের আস্তানায় অভিযান…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর বিভাগে প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষের মধ্যে ৯০ লাখের মতো…
স্টাফ রিপোর্টার রংপুর: সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। আর ক্যারিয়ারের শেষ সময়ে এসেও মাঠে…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা আদাবর এলাকায় ১টি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মঙ্গলকান্তি ইউনিয়নে কিশোর গ্যাং আতঙ্ক…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২…
This website uses cookies.