Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

২৮দিনের শিশুকে ফেলে চলে গেলেন মা-বাবা

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাসের (২৮ দিনের) কন্যা শিশুকে ফেলে চলে গেছেন মা-বাবা। বর্তমানে কন্যা শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা শিশুটিকে দেখভাল করছেন। মা এবং বাবার এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে কন্যা শিশু নিশিকে ভর্তি করায় রকিব-রোকসানা দম্পতি। ওজন কম ও শ্বাস কষ্ট ছিল ২৬ দিন বয়সী শিশু নিশির। কিন্তু ১ মার্চ বিকালে ২৮ দিন বয়সী শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার মা-বাবা ও স্বজনরা। পরে হাসপাতালের কর্মীরা শিশুটির দেখভাল করছেন। হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘বাচ্চাটি সুস্থ রয়েছে, আমরা তার দেখভাল করছি।’
হাসপাতালের অপর এক রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, ‘নিজের সন্তানকে ফেলে চলে যাওয়া গর্ভধারিনী মায়ের এমন কাণ্ডে আমরা হতবাক।’
এদিকে সরকারকে শিশুটির দায়িত্ব নেয়ার পাশাপাশি নিশির মা-বাবার শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, ‘বর্তমানে শিশুটি সুস্থ আছে। সেবা কেন্দ্রে চিকিৎসা নেয়া অন্য শিশুরোগীর মায়ের দুধ পান করে সে বেঁচে আছে।

selim

Recent Posts

ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…

18 minutes ago

আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ

আবাসনসংকট ও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের প্রতিবাদে স্পেন ও ফ্রান্সের পর এবার ইতালি ও পর্তুগালেও বিক্ষোভ…

21 minutes ago

দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও এনসিপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী…

59 minutes ago

ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১

জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা…

1 hour ago

লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা

ভোলার লালমোহনে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ করেছে…

2 hours ago

মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

মুম্বাইয়ের জুহুতে ফুটবল ম্যাচ শেষে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি…

2 hours ago

This website uses cookies.