রংপুরের পীরগঞ্জ থানায় ৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
রংপুরের পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করার ০৬ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছেন
পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ০১ নং চৈত্রকোল ইউনিয়ন এর বিট অফিসার এসআই শিপু কুমার দাস । গ্রেফতারকৃত আব্দুর মমিন পীরগঞ্জ উপজেলার ০১নং চৈত্রকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসুদেবপুর গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে।
আজ (০১ মার্চ) বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এসআই শিপু কুমার দাস জানান, আসামী দীর্ঘদিন পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই সুত্রধরে গত বুধবার রাত অনুমান ২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়ন থেকে এস আই শিপু কুমার এএসআই সেকেন্দার সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি মমিনের বিরুদ্ধে ২০১ ৮ সালে হত্যা মামলা হয়। গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন ৩৯ বছর বয়সী অভিনেত্রী অঙ্কিতা…
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আগুন। সবজির কেজি ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর, মাছের দামও সাধারণের…
পিরোজপুরে ডিমের দাম বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সুফল পাচ্ছেন না খামারিরা। লোকসান সামলাতে না…
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু…
চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় 'জনস্বার্থে' পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।…
আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের…
This website uses cookies.