Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শারীরিক প্রতিবন্ধী আকলিমার বিয়ে, অভিভাবক হলেন পৌর মেয়র ছানু

 

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

হামাগুঁড়ি দিয়ে কষ্ট করে জামালপুর পৌরসভার দুতলায় মেয়র মহোদয় এর কাছে আসেন শারিরীক প্রতিবন্ধী আকলিমা আক্তার ।
মেয়র মহোদয়কে আকলিমা জানান মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি সেই সাথে ভালো রেজাল্টও করছি। কম্পিউটার প্রশিক্ষণ নিছি। আমি কি পরিবারের বোঝা হয়েই থাকবো আজীবন। হামাগুঁড়ি দিয়ে অফিসের সিঁড়ি বেয়ে উঠেও চাকরি করতে পারব। আমাকে একটা চাকরি দেন। আমি বাঁচতে চাই। পরিবারের হাল ধরতে চাই।’ শারীরিক প্রতিবন্ধিত্বকে জয় করে উচ্চশিক্ষা লাভ করেও বেকার মেধাবী আকলিমা আক্তার এভাবেই জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু এর নিকট আকুতি জানায় একটা চাকরির জন্য।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু আকলিমার কথা শুনে সাথে সাথেই জামালপুর পৌরসভায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেন ও যোগদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এরপর চাকরী জীবন শুরু হয় আকলিমার। ভাগ্যের পরিবর্তন ঘটা শুরু করে।
শারীরিক প্রতিবন্ধী সেই আকলিমার সোমবার দুপুরে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে।
জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বিয়ের দায়িত্ব থেকে শুরু করে নতুন এই জীবনের সকল অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।
এসময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বলেন, মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই মেয়র হয়েছি । প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-সম্পদ। আকলিমাকে চাকরী দিয়েছিলাম। সে এখন সমাজের বুঝা নয়। আজ ধূমধাম করে আকলিমার বিয়ের আয়োজন করা হয়েছে। সেই সাথে আকলিমার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছি। তিনি তাদের দাম্পত্য জীবনের শুভ কামনা জানান।

selim

Recent Posts

গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর

স্টাফ রিপোর্টার রংপুর: গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের…

48 minutes ago

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

1 day ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

1 day ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

1 day ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

1 day ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

1 day ago

This website uses cookies.