Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

গবিতে ক্যান্টিনের মানোন্নয়নে দাবিতে স্মারকলিপি

মোঃ জনি শিকদার, গবি প্রতিনিধিঃ

গণ বিশ্ববিদ্যালয়(গবি) এর যাত্রা প্রায় ২৫ বছর হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারে নেই কোন সুব্যবস্থা। প্রতিনিয়ত মানহীন, অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। উচ্চমূল্যের খাবারের সঙ্গে পরিমাণের অসামঞ্জস্যতায় জর্জরিত প্রায় তিন হাজার শিক্ষার্থী।

সম্প্রতি, খাবারের এমন অব্যবস্থনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় খাবারের মানোন্নয়ন সহ ৯য় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ক্যাম্পাসের ক্যান্টিনে ৯য় দফা দাবী নিয়ে সমবেত হয় সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন খাবারের দাম নির্ধারণ সহ তাদের দাবি গুলো তুলে ধরেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো
১. বিভিন্ন পদের খাবার সংযুক্ত করা।
২. ক্যান্টিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
৩. সকালের নাস্তার সময় বাড়ানো।
৪. পর্যাপ্ত খাবার তৈরি রাখা।
৫. মুরগি খিচুড়ি -৬০টাকা
৬.ডিম খিচুড়ি- ৪০ টাকা।
৭. খাবারের দামের সাথে পরিমাণের সামঞ্জস্য রাখা।
৮. ৩০ টাকার মধ্যে দুপুরের খাবার ব্যবস্থা। (ভাত+ ডাল+সবজি/ডিম)
৯. সিঙ্গারা, সমুচা ও পাকরার সাইজ বৃদ্ধি।

তাদের দাবির প্রেক্ষিতে ক্যান্টিন পরিচালক বলেন, ‘আমাকে ৭ দিনের সময় দিতে হবে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আপনাদের যা যা দাবি আছে আমি সব পূরন করবো কিন্তু ৫,৬ নং পর্যালোচনা সাপেক্ষে পূরন করার চেষ্টা করবো ।’

আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যারা দুর থেকে আসি ক্যান্টিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিক দিয়ে আমাদের ক্যান্টিন আমাদের কোনো কাজে আসে না। এখানে খাবারের মান খুবই খারাপ, পরিমাণেও দেওয়া হয় কম। যার ফলে বেশিরভাগ সময় বাহির থেকে খেতে হয়। ক্যান্টিন যদি আমাদের কাজে না লাগে বন্ধ করে দেওয়াই শ্রেয়।’

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর ক্যান্টিনের খাবারের মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা সিনিয়র সহকারী রেজিস্টার বরাবর গণ স্বাক্ষরসহ স্মারকলিপি জমা দেন। কিন্তু আশানুরূপ কোনো কাজ না হওয়ায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন এবং ৭ দিনের মধ্যে সমাধান না হলে ক্যান্টিনে তালা দেওয়া হবে জানান তারা।

selim

Recent Posts

গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর

স্টাফ রিপোর্টার রংপুর: গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের…

4 hours ago

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

1 day ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

1 day ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

1 day ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

1 day ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

1 day ago

This website uses cookies.