Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

উপজেলা করনে, নতুন করে আলোচনায় খনিজ সম্পদ ও শিল্প সম্ভাবনার কেন্দ্র মধ্যপাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে অবস্থিত মধ্যপাড়াকে নতুন উপজেলা হিসেবে ঘোষণার দাবি আবারও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দেশের একমাত্র কঠিন শিলা খনি, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, রেল যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা মধ্যপাড়া ইতোমধ্যে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার স্বার্থে এলাকাটিকে উপজেলা হিসেবে উন্নীত করা প্রয়োজন।

মধ্যপাড়ায় অবস্থিত দেশের একমাত্র বাণিজ্যিক কঠিন শিলা খনি, যা পরিচালনা করছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। খনি এলাকা থেকে অল্প দূরত্বে রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্টদের মতে, দেশের খনিজ ও জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চল প্রশাসনিকভাবে আরও শক্তিশালী কাঠামোর দাবি রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলা সদর থেকে মধ্যপাড়ার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ফলে হরিরামপুর, হামিদপুর, পলাশবাড়ীসহ আশপাশের ইউনিয়নের বাসিন্দাদের বিভিন্ন প্রশাসনিক কাজে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। উপজেলা প্রতিষ্ঠিত হলে এসব এলাকার মানুষের সরকারি সেবা গ্রহণ সহজ হবে বলে মনে করছেন তারা।

মধ্যপাড়ায় বর্তমানে পুলিশ তদন্ত কেন্দ্র, খনির নিরাপত্তায় পৃথক পুলিশ ক্যাম্প, সরকারি ও বেসরকারি ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন আর্থিক সেবা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে মধ্যপাড়া মহাবিদ্যালয়, মধ্যপাড়া গ্রানাইট মাইন স্কুল, মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও এলাকাটি গুরুত্বপূর্ণ। রংপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক মধ্যপাড়ার ওপর দিয়ে অতিক্রম করেছে। এছাড়া মধ্যপাড়া রেলওয়ে স্টেশন উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোর একটি হিসেবে পরিচিত। সড়ক ও রেল যোগাযোগের সুবিধা শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখছে।

এলাকাটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ভৌগোলিক অবস্থান। মধ্যপাড়া পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বদরগঞ্জ ও মিঠাপুকুর এলাকার সংযোগস্থলের নিকটবর্তী হওয়ায় এটি স্বাভাবিকভাবেই একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

মধ্যপাড়া উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রস্তাবিত উপজেলার আওতায় পার্বতীপুরের হরিরামপুর, হামিদপুর ও পলাশবাড়ী ইউনিয়নের পাশাপাশি নবাবগঞ্জ উপজেলার জয়পুর ও কুশদহ ইউনিয়ন অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনিক অবকাঠামো নির্মাণের জন্য বন বিভাগের অধীনে থাকা বিস্তীর্ণ সরকারি জমিও এখানে বিদ্যমান। ফলে উপজেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমি সংকটের সম্ভাবনা তুলনামূলক কম।

এলাকাবাসীর মতে, খনিজ সম্পদ, শিল্প সম্ভাবনা, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবার প্রয়োজনীয়তা বিবেচনায় মধ্যপাড়াকে উপজেলা হিসেবে ঘোষণার বিষয়ে সরকার ইতিবাচক উদ্যোগ নিলে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Md Akash Hossain

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

12 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

12 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

12 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

12 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

12 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

12 hours ago

This website uses cookies.