ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলার ৫ নং আমজাদহাট ইউনিয়ন এর ৯ নং ওয়াড ফেনাষ্করনী যুবলীগ সাধারণ সম্পাদক ঋষমুখ গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
৩১ মে রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ১টি অভিযান পরিচালনা করা হয়, অভিযানে মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয় ফুলগাজী থানার পুলিশ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান,আমজাদহাটে সংঘটিত আব্দুল হান্নান হত্যা মামলায় মনির আহমেদকে প্রধান আসামি করা হয়, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন, ফুলগাজী থানার পুলিশ গোপন অনুসন্ধান, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়, পরে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি এস এম মিজানুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.