Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

ফখরুল আলম সাজু

ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে ১ ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে নারী ও পুরুষ সহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

২৮ মে বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে কোরবানির পশুর মাংস বণ্টন ও ভাগাভাগি নিয়ে স্থানীয় ২ পক্ষের মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি ও বাদানুবাদ শুরু হয়, এদের মধ্যে ১ পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং প্রতিপক্ষ অন্য দলের নেতৃত্বে ছিলেন কামরুজ্জামান সম্রাট, ১ পর্যায়ে এই তর্কাতর্কি চরম উত্তেজনায় রূপ নেন এবং উভয় পক্ষের লোকজন ঢাল, শড়কি ও লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয় এবং ২ পক্ষের নারী-পুরুষ মিলিয়ে কমপক্ষে ৩৫ জন গুরুতর জখম ও আহত হয়, স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত থাকলে ও পুনরায় সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

15 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

15 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

15 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

15 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

15 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

15 hours ago

This website uses cookies.