Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

যশোরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শিশু আহত

যখন সময় ডেস্ক রিপোর্ট:

যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় পুকুরের পাশে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত হয়েছে।

২৮ মে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হচ্ছে, ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) ও ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তারা ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার ১টি পুকুরপাড়ে খেলা করছিল, খেলা করার সময় পুকুরপাড়ে কৌটাসদৃশ বস্তু দেখে নাড়াচাড়া করছিল, এ সময় কোটাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই ২ শিশু গুরুতর আহত হয়, পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়, জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ তাদেরকে হাসপাতালে ভর্তি করেন।

ডা. রাহুল দেব ঘোষ জানান, শিশুদের অবস্থা আশঙ্কা জনক, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করতে হবে, বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত ১টি বোমা (জর্দার কৌটা) বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত হয়েছে, এদের ১ জনের চোখ মুখ এবং অপরজনের মুখ সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দোষীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

15 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

15 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

15 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

15 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

15 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

15 hours ago

This website uses cookies.