ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা পল্লবীতে ৭ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ঘিরে সামনে বেরিয়ে এসেছে অতীত জীবনের সব অপকর্মের তথ্য, গ্রামে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল সে, জুয়ায় জড়িয়ে ঋণে জর্জরিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়, ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গেও ছিল তার পরকীয়া সম্পর্ক, এ কারণে ভেঙ্গে যায় তার ১০ বছরের ১ম সংসার, ২য় বিয়ের পর ঢাকায় বসবাস শুরু করলেও অপরাধ প্রবণতা কমেনি, সবশেষ পল্লবীর সাবলেট ঘরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে যায় সে, পরে গ্রেফতার হয় পুলিশের হাতে।
রামিসার ধর্ষক, খুনি সোহেল রানার বাড়ি নাটোরের মহেশ চন্দ্রপুরে, সোহেল রানা নিজ এলাকায় রিকশা মেরামতের কাজ করত, ১০ বছর আগে ১ম বিয়ে করে, সেই ঘরে ১ সন্তানও আছে, তবে ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে, ৩ বছর আগে পাশের গ্রামে ২য় বিয়ে করে সে, মাদক ও জুয়ায় আসক্ত ঋণে জর্জরিত হয়ে পরিবারের চাপে এলাকা ছাড়েন সোহেল রানা।
সোহেল রানা ঢাকায় এসে মিরপুর পল্লবীতে ১টি ফ্ল্যাটে সাবলেট নেয়, ওই বাসার কেয়ারটেকার মনির জানান, পরিচিত ২ জনের তদবিরে সোহেলকে নিজ গ্যারেজে কাজ দেয়া হয়, ফ্ল্যাটের ভাড়াটিয়া মাসুদের দাবি, কেয়ারটেকারের কথায় তিনি সাবলেট দিয়েছিলেন।
কেয়ারটেকার মনির বলেন, পরিচিত আরও ২ জন আছে, ওরা বলল মিস্ত্রি আছে ১টা, নিবেন কি না, আমি বলি কোথায় কই, আপনারা যদি ভালো মনে করেন, তাহলে কাজ দেন, ১৫ দিন হাবভাব দেখলাম, ১ দিন ছুটি করে, ২ দিন ছুটি করে, ৩ দিন ছুটি করে, পরে আমি আমার গ্যারেজ থেকে ওরে না করে দিলাম আমার এখানে কাজে না আসার জন্য।
সূত্রে জানা যায়, ঢাকায় সোহেল রানার থাকা এবং কাজের ব্যবস্থা করে দেন তাদের একই গ্রামের সাদ্দাম ও হানিফ, তারা জানান, ৬ মাস আগে গ্রামের কামাল নামে ১ জন সুপারিশ করেন, অবশ্য এ অভিযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেন কামাল, ৬ মাস আগে সাদ্দামের মাধ্যমে বিহারি ক্যাম্পের ১ বাসায় সাবলেট নেন সোহেল রানা ও তার স্ত্রী, নিয়মিত মাদক সেবন করায় তাদের ঐ বাসা ছাড়তে বাধ্য করা হয়।
বিহারি ক্যাম্পের ওই বাড়ির মালিক বলেন, আমার বাসায় সে ২ মাস ছিল, সোহেল ইয়াবা সেবন করত, আমার ওয়াইফ এগুলো পছন্দ করে না, এ কারণে ওরে আমাদের বাসায় থাকতে না কইরা দিয়েছি।
সোহেল রানার ছোট বোন জলি বেগম বলেন, ৩ বছর আগে পরিবার থেকে তাকে বাহির করে দেওয়া হয়, দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন, মা-বাবার খাওয়ার খরচও দেয় না সেই, কোনো লেনদেনই নেই এর মধ্যে, এলাকায় মাদক, জুয়া সহ নানা অপকর্মে জড়িত ছিল সোহেল রানা।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.