Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল রেলস্টেশনে ট্রেনে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে ২ সাংবাদিকের ওপর হামলা, মারধর, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

১৯ মে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ’র বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং প্রেস ক্লাবের প্রচার সম্পাদক, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমন।

অভিযোগে বলা হয়, চট্টগ্রাম গামী চট্টলা এক্সপ্রেস ট্রেন স্টেশনে বিরতি কালে ট্রেনে ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উঠানোর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার সময় কবির হোসেন, পারুল আক্তার, রাসেল সহ অজ্ঞাতনামা ১২-১৪ জনের ১টি সংঘবদ্ধ দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে সাংবাদিকরা মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় স্টেশনের বাইরে তাদের গতিরোধ করে এলোপাতাড়ি ভাবে মারধর করা হয় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগীরা জানায়।

১ পর্যায়ে হামলা কারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ও তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও এজাহারে দাবি করা হয়েছে, হামলায় আহত ২ সাংবাদিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শশীদল বিজিবি “বিওপি” ক্যাম্পের প্রায় ১০০ গজ দূরে অবস্থিত শশীদল রেলস্টেশন দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য এনে ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

এছাড়া অভিযোগ রয়েছে, ট্রেন স্টেশনে প্রবেশের সময় বিদ্যুৎ চলে যায় এবং ট্রেন ছেড়ে যাওয়ার পর আবার বিদ্যুৎ ফিরে আসে, এই সুযোগে চোরা কারবারিরা অন্ধকারে অবৈধ মালামাল ট্রেনে তোলে বলে স্থানীয়রা দাবি করেছেন।

স্থানীয় আরো জানান, কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের হাজী জসিম উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং তিনি নিজেও একাধিকবার সীমান্তে অভিযান পরিচালনা করেন, এ অভিযানের পরও কোন ভাবেই ট্রেনে চোরাই মালামাল পাচার থামছে না, মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও কিছুদিন পর আবারও অদৃশ্য কারণে একই ভাবে পাচার কার্যক্রম শুরু হয়ে যায়।

অভিযানে চুনোপুঁটি’রা ধরা পড়লেও, এর নেপথ্যে থাকা প্রভাবশালী রাঘববোয়াল ও গডফাদাররা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকায় এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে, এছাড়াও সাংবাদিকের ওপর হামলার পাশাপাশি ও ট্রেনে অবৈধ মালামালের দৃশ্য ভিডিও ধারণ করলে যাত্রীরাও একাধিকবার লাঞ্চিত শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে, সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরা কারবারিরা আরও সক্রিয় হয়ে উঠছে বলে জানা গিয়েছে।

এদিকে ঘটনার পর বিষয়টি শশীদল বিওপির কমান্ডারকে অবগত করতে গেলে সাংবাদিকরা দেখেন শশীদল ইউনিয়নের পরিষদ সংলগ্নে হামলাকারীদের সাথে আড্ডা দিচ্ছেন কমান্ডার সহ কয়েকজন বিজিবি সদস্য, তখন তিনি সাংবাদিক ওপর হামলা ও চোরাচালানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে শশীদল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের সরকার বলেন, স্টেশনে চোরাকারবারিদের কারণে আমাদের নিরাপত্তা নেই, ট্রেনে চোরাই পণ্য পাচারের কারণে যাত্রীরা ট্রেন থেকে উঠানামা করতে অসুবিধা হচ্ছে, অবৈধ পণ্য পাচারের বিষয়টি রেলওয়ে পুলিশ “জিআরপি” কে দায় করছেন, এসময় তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নেক্কার জনক ও নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১টি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগীরা জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

16 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

16 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

16 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

16 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

16 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

17 hours ago

This website uses cookies.