সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ২ নারীসহ গ্রেফতার ২৭ জন
মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী এর তত্ত্বাবধানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী এর নের্তৃত্বে সারিয়াকান্দি থানা এলাকায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাঁড়াশি অভিযান পরিচালনা করে মোট ২৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত হতে ১টি বার্মিজ চাকু, ১ গ্রাম মাদকদ্রব্য হেরোইন, ৩৭০ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল, ৪ বোতল বিদেশী মদ ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ নগদ ৬১০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৬,৬০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জুয়া আইনে মোট ৯টি মামলা রুজু করা হয়। তাছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ৪ জন আসামী ও চুরি মামলার তদন্তে প্রাপ্ত ২ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানামূলে ১ জন কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বৃহস্পতিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আল-নূর মোহাম্মদ আয়াসসহ দুই আসামির জামিন আবেদনের শুনানি…
সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার…
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক শ্রমিকের…
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ সালের ৪র্থ) অধিবেশন ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার…
লংমার্চ কর্মসূচির মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপিই তা করত বলে…
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচে চার লেনের রেলপথ নির্মাণে দীর্ঘ সাত বছরের আইনি জটিলতার…
This website uses cookies.