ফখরুল আলম সাজু
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়া গৃহবধূ দেখে তা ফাঁস করে দেওয়ায় তাসলিমা খাতুন নামে ১ গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গিয়েছে, এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর শাশুড়ি রহিমা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে।
১৩ মে বুধবার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে, খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে।
তাসলিমা খাতুনের বাবা তাহের মণ্ডল ও এলাকাবাসী জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়, বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল, তাদের সংসারে ২টি সন্তান রয়েছে।
তাসলিমা খাতুন তার শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলে পরিবারের সদস্যদের এ ব্যাপার জানান, এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাসলিমা খাতুন উপর নির্যাতন শুরু করেন।
১২ মে মঙ্গলবার রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার করার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন।
কিন্তু নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের আলামত দেখে সবার মনে সন্দেহ শুরু হয়, জিজ্ঞাসাবাদের ১ পর্যায়ে সত্য ঘটনা ফাঁস হয়ে গেলে স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ পরিবারের সবাই বাড়িঘর ফেলে উধাও হয়ে যায়, এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, লাশের গলার দাগ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়, তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.