Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু

সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের জননী মারা গিয়েছেন।

২৭ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সাথে বিয়ে হয়, বিয়ের পর থেকেই সোহেল তার স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে ২ দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান, পরে সোমবার তিনি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে তার মামার বাড়িতে অবস্থান করছিলেন, সেখান থেকে রাতের বেলা সোহেল আহমদ ও তার ১ চাচাতো ভাই সিএনজি অটোরিকশা যোগে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন, এরপর গভীর রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।

নিহতের ভাই সেলিম উদ্দিন জানান, তার বোনের স্বামী সোহেল মাদকাসক্ত এবং প্রায়ই তাকে মারধর করতেন, এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে, নির্যাতনের শিকার হয়ে ফারহানা প্রায়ই বাবার বাড়িতে আশ্রয় নিতেন, সর্বশেষ ঘটনার দিনও তাকে মামার বাড়ি থেকে জোর করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে, পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় তিনি ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবার ও এলাকাবাসীরা।

editor

Recent Posts

রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের সময়সীমা ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানোয় বিমান বাংলাদেশ…

5 minutes ago

জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে…

16 minutes ago

রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।…

26 minutes ago

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায়…

45 minutes ago

দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা

খুলনার দাকোপ উপজেলায় ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একাধিক স্থানে ধস ও ফাটল দেখা…

55 minutes ago

ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে…

59 minutes ago

This website uses cookies.