ফখরুল আলম সাজু
যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
২৯ এপ্রিল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে, ওই শিশু কোচিং থেকে ফিরে তার ২ ভাইয়ের সঙ্গে ফাঁকা স্থানে খেলা করছিল, সেসময় পাশের ১টি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।
এ সময় শিশুটির ২ ভাই এগিয়ে এসে অভিযুক্ত ফিরোজের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং চিৎকার করতে থাকে, তাদের কান্না শুনে আশপাশের লোকজন ছুটে এলে ফিরোজ পালিয়ে যায়, ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় ১টি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়েছিল, তারা ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য নানা ভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে, তবে কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, পুলিশ ভুক্তভোগী শিশুকে হেফাজতে নিয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফিরোজের বাড়ি বরিশালে, ওই এলাকার হাসেমের মেয়েকে বিয়ে করে সে যশোরেই বসবাস শুরু করে,
ফিরোজ পেশায় গাড়ি চালক, ফিরোজের বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে এবং ১টি মাদক মামলায় সে দীর্ঘদিন সাজাও খেটেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়েই পুলিশ ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান,অভিযুক্ত ফিরোজকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.