Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

 

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মৎস্য খামার পরিচালনা করে আসছিলেন শহিদুল্লাহ মিয়া। খামারের পাশেই স্থানীয় কিছু মাদক কারবারি নিয়মিত মাদক বিক্রি ও সেবন করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে শহিদুল্লাহ মিয়ার বিরোধ চলছিল।
গত ১১ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে খামারে গিয়ে মাদক বিক্রি ও সেবনের সময় শহিদুল্লাহ মিয়া বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তারা লোহার হাতুড়ি, ছুরি, স্টিলের পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৩ এপ্রিল শহিদুল্লাহ মিয়ার মেয়ের জামাই মোজাম্মেল হক ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আহত শহিদুল্লাহ মিয়ার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Md Akash Hossain

Recent Posts

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

6 minutes ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

6 minutes ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

16 minutes ago

স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু

সহকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলায় স্ত্রী বীথি আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে মজনু…

17 minutes ago

মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোর আইনি ব্যবস্থা…

24 minutes ago

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ…

25 minutes ago

This website uses cookies.