Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জন নিহত, শিশু সহ আহত ১০

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (১৮ এপ্রিল) শনিবার দুপুরে দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামের সালমারা পুকুরপাড়ে বজ্রপাতে দুইজন নিহত এবং শিশু সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন রামেশ্বরপুর মাঝিপাড়া গ্রামের নলিন চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (৩৫) এবং একই ইউনিয়নের সখিপুর গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব (৬৫)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, পুকুরে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে শিশু-বৃদ্ধ সহ ১০ থেকে ১২ জন একটি টংঘরে বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ-এ সাম্প্রতিক সময়ে বজ্রপাতজনিত দুর্ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞরা ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

editor

Recent Posts

ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

ফেনীর সোনাগাজীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার…

17 minutes ago

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ।…

25 minutes ago

রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

শনিবার রাত ৮টার দিকে রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি…

40 minutes ago

রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা

রিয়াল বেতিসকে ৫-২ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল, রদ্রি,…

41 minutes ago

অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬…

1 hour ago

জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি

জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন…

2 hours ago

This website uses cookies.