মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল গাজী (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর সোনালীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ইসমাইল গাজী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটবাছা গ্রামের মো. হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজ থেকে মালামাল আনলোডের সময় হঠাৎ ইসমাইল গাজী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি জাহাজের কার্নিশ থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তলিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে নদীর প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নদীপথে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাহাজে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…
ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা ও সর্বোচ্চ…
This website uses cookies.