জান্নাতুল ফাহিমা তানহা
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরের তক্তারচালা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।
৪ এপ্রিল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৩ বন্ধু একই মোটরসাইকেলে বোয়ালী তেলের পাম্প হইতে তক্তারচালা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই ১টি মাহিন্দ্র পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন, গুরুতর আহত অবস্থায় অন্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, হাতিবান্ধা এলাকার রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল(১৭), বালিয়াটা পাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে ১০ম শ্রেণির শিক্ষার্থী ইয়ানুর(১৬)।
অপরদিকে এদূর্ঘটনায় হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে মাহির (১৬) আশংকা জনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে, পিকআপটি পুলিশ আটক করেছে, এ ঘটনায় নিহত মোজাম্মেলের বাবা বাদশা মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এবিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.